করোনা ভাইরাসের আবহে আইপিএল নিয়ে কোন বার্তা ক্রীড়ামন্ত্রী রিজিজুর

করোনা ভাইরাসের আবহে ২০২০ আইপিএল শুরু করার জন্য ছাড়পত্র দেওয়ার আগে টুর্নামেন্টের জন্য নির্ধারিত স্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখবে কেন্দ্রীয় সরকার। পরিবেশ এবং পরিস্থিতি অনুকূল হলে তবেই বিসিসিআই-কে এ ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু।

মারণ করোনা ভাইরাস

মারণ করোনা ভাইরাস

বিশ্বব্যাপী প্রায় ৬০ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ। ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লক্ষ ষাট হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা সাড়ে চার হাজার পেরিয়েছে। বিশ্বের অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশেও মারণ ভাইরাসের প্রভাব পড়েছে ব্যাপক।

স্থবির ক্রিকেট

স্থবির ক্রিকেট

করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউন জারি থাকায় ঘরবন্দি রয়েছেন ক্রিকেটাররা। ভারতে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হলেও আন্তর্জাতিক উড়ান চালু হতে এখনও ঢের দেরি। ফলে বিদেশি ক্রিকেটাররা আইপিএল খেলতে ভারতে আসতে পারবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

প্রথমে ঠিক ছিল ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে সরকার দেশব্যাপী লকডাউনের মাত্রা বাড়ালে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয় বিসিসিআই। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইপিএল শুরু হবে না বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কী বললেন রিজিজু

কী বললেন রিজিজু

করোনা ভাইরাসের আবহে ২০২০ আইপিএল শুরু করার জন্য ছাড়পত্র দেওয়ার আগে টুর্নামেন্টের জন্য নির্ধারিত স্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখবে কেন্দ্রীয় সরকার। পরিবেশ এবং পরিস্থিতি অনুকূল হলে তবেই বিসিসিআই-কে এ ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। প্রয়োজনে দর্শকশূণ্যে স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজন করারও ইঙ্গিত দিয়েছেন রিজিজু।

লকডাউনে বিরাট ও অনুষ্কাকে নিয়ে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, May 29, 2020, 19:54 [IST]
Other articles published on May 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+