২০২০ আইপিএল হোক তাদের দেশে, জানাল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

করোনা ভাইরাসে আক্রান্ত হলেও, শ্রীলঙ্কার অবস্থা ভারতের থেকে ভালো। তাই সেই দেশে ২০২০ আইপিএল আয়োজন করা যেতে পারে। বিসিসিআই-কে এমনই প্রস্তাব দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কোনও উত্তর পাওয়া যায়নি বলে খবর।

ভয়াবহ করোনা

ভয়াবহ করোনা

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় ১ লক্ষ ৪০ হাজার। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ হাজার পেরিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে চারশো মানুষের। অন্যদিকে শ্রীলঙ্কায় করোনা আক্রান্তের সংখ্যা ২৩৮। সে দেশে মারণ ভাইরাসের বলি হয়েছেন ৭ জন।

লকডাউন

লকডাউন

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী প্রথমে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। অবস্থার উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আরও বাড়িয়ে ৩ মে পর্যন্ত বহাল রেখেছে কেন্দ্র।

২০২০ আইপিএল স্থগিতের প্রথম পর্যায়

২০২০ আইপিএল স্থগিতের প্রথম পর্যায়

ঠিক ছিল, চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। করোনা ভাইরাসের জেরে তা পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু করার কথা জানিয়েছিল বিসিসিআই। কিন্তু দেশজুড়ে লকডাউন জারি থাকায় এবং তার মেয়াদ বৃদ্ধি হওয়ায় আইপিএল ফের স্থগিত করে দিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

এবার আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিসিসিআই। জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য এবং জীবনের সুরক্ষাই প্রাধান্য। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টুর্নামেন্ট শুরু করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কী বলল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

কী বলল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

করোনা ভাইরাস ক্রমে প্রভাব বিস্তার করছে ভারতে। তুলনায় শ্রীলঙ্কা মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সফল বলা চলে। হয়তো ভারতের আগে করোনা মুক্ত হয়েও যেতে পারে প্রতিবেশী দেশ। তেমনটা হলে ২০২০ আইপিএল তাদের দেশে আয়োজন করা যেতে পারে বলে জানালেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা। বৃহস্পতিবারই বিসিসিআই-কে এই প্রস্তাব দিয়েছে প্রতেবেশী দেশের ক্রিকেট সংস্থা। জানিয়েছে, শ্রীলঙ্কায় আইপিএল হলে ভারতীয় ক্রিকেট প্রেমীরা তা সহজেই টিভিতে দেখতে পারবেন।

তেমনটা হতেই পারে

তেমনটা হতেই পারে

উল্লেখ্য, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের দ্বিতীয় সংস্করণ। লোকসভা ভোট থাকায় সে বছর ভারতে টুর্নামেন্টের আসর বসেনি। সেক্ষেত্র আইপিএল পুরোপুরি বাতিল করে দেওয়ার ক্ষেত্রে, তা এবারও অন্য কোনও দেশে নিয়ে যেতেই পারে বিসিসিআই, তেমনটাই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 16, 2020, 20:33 [IST]
Other articles published on Apr 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+