
আড্ডার আসরে খুলল অজানা গল্পের বাক্স
দুই অধিনায়কের আড্ডার আসরে অজানা গল্পের বাক্স খুলল। দুই অধিনায়কই একে অন্যের লেগ পুল করেন। মজার ঘটনা, অজানা কাহিনি শুনিয়েছেন। দুই অধিনায়কই ছেলেবেলার দুষ্টুমির কথা ফ্যানেদের শুনিয়েছেন।

অনুষ্কার শুটিংয়ে গিয়ে ঘুমিয়েছিলেন বিরাট
এর মাঝে অনুষ্কার শুটিং দেখতে গিয়ে বিরাটের ঘুমিয়ে পড়ার অজানা গল্প ফাঁস করেন সুনীল ছেত্রী। একবার নয়, দুবার অনুষ্কার শুটিং গিয়ে বিরাট ৫ মিনিট শুটিং দেখে ঘুমিয়ে পড়েন। অজানা এই গল্প ফাঁস করে বিরাটের মুখ থেকেই সুনীল পুরো ঘটনা জানতে চান।

লজ্জায় পড়লেন বিরাট
লাইভ সেশনে অনুষ্কার শুটিংয়ে গিয়ে বিরাটের ঘুমিয়ে পড়ার কাণ্ড ফাঁস হতে চিকু বেশ লজ্জায় পড়ে যান। হাসি মুখে বিরাট স্বীকার করে নেন হ্যা,তিনি ঘুমিয়ে পড়েছিলেন।

বিরাটের উত্তর
বিরাট বলেন মূলত দীর্ঘ বিমান যাত্রার কারণেই সেদিন ঘুমিয়ে পড়েছিলেন। স্ত্রীয়ের শুটিং দেখতে পৌঁছেও বিমান যাত্রা ধাক্কা সামলাতে না পাড়ায় ৫ মিনিট শুটিং দেখে মেক আপের ভ্যানিটি ভ্যানে গিয়ে ঘুমিয়েছিলেন বিরাট।
|
বিরাটকে মিথ্যুক বললেন অনুষ্কা
এরপর অনুষ্কা বলেন, 'চাল ঝুঠা!' লাইভের মাঝেই বিরাটকে মিথ্যুক বলেছেন অনুষ্কা। বিরাট শুটিংয়ে এলেই ঘুমায় এমনটাই অভিযোগ করেন অনুষ্কা।

শুটিং বন্ধ বিরাটকে খোঁজাখুঁজি শুরু
আড্ডায় আরও জানা যায়, বিরাট ভ্যানিটি ভ্যানে ঘুমিয়ে পড়লে সেই তথ্য অনুষ্কাকে কেউ জানাননি। ফলে শুটিং বন্ধ রেখে সবাই বিরাটকে খুঁজতে শুরু করে দিয়েছিল।


Click it and Unblock the Notifications
একমাত্র এই শর্তেই নিজের বায়োপিকে অভিনয় করবেন বিরাট! সুনীলকে দিলেন কোন উত্তর


















