করোনা ভাইরাসের জেরে পিছোতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ! কবে হবে আইপিএল?

করোনা ভাইরাসের জেরে দুই বছরের জন্য পিছিয়ে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আইপিএল চলতি বছরেই অনুষ্ঠিত করা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে আইসিসি। সেই বৈঠকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।

কবে হওয়ার কথা ছিল আইপিএল ও বিশ্বকাপ

কবে হওয়ার কথা ছিল আইপিএল ও বিশ্বকাপ

২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে লকডাউন জারি থাকায়, টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে বিসিসিআই। অন্যদিকে অস্ট্রেলিয়ায় ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা ভাইরাসের জেরে সেই টুর্নামেন্টও পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা।

আইসিসি-র বৈঠক

আইসিসি-র বৈঠক

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলের ভাগ্য নির্ধারণ করতে বৃহস্পতিবার বৈঠকে বসছে আইসিসি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওই বৈঠকে অংশ নেওয়ার কথা বিসিসিআই সভাপতি তথা ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ওই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তার একটা আভাস পাওয়া গিয়েছে একদিন আগেই।

পিছিয়ে যেতে পারে বিশ্বকাপ

পিছিয়ে যেতে পারে বিশ্বকাপ

আইসিসি ও বিসিসিআই-এর একটা সূত্র মারফত জানা গিয়েছে, দুই বছরের জন্য পিছিয়ে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর অর্থ, ২০২২ সালে অনুষ্ঠিত হতে চলেছে টুর্নামেন্ট। প্রথমে ঠিক হয়েছিল করোনা ভাইরাসের জেরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে ২০২১-র ফ্রেব্রুয়ারি-মার্চে নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু ওই বছরের অক্টোবরেই ফের ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই একই বছর একই টুর্নামেন্ট দুই বার আয়োজন করার কোনও মানে খুঁজে পাচ্ছে না আইসিসি।

অক্টোবর-নভেম্বরে আইপিএল!

অক্টোবর-নভেম্বরে আইপিএল!

যেমনটা ভাবা হয়েছিল, ঠিক তেমনটাই হতে চলেছে। চলতি বছরের ঠিক যে সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল, সেই সময় আইপিএল আয়োজন করার অনুমতি মিলতে পারে বলে বিসিসিআই-এর একটা সূত্র মারফত জানা গিয়েছে। তবে আগামী অক্টোবর-নভেম্বরে পরিস্থিতি ক্রিকেট খেলার উপযুক্ত হলে, তবেই টুর্নামেন্ট হবে বলে জানানো হয়েছে। আপাতত বিসিসিআই পরিস্থিতির ওপর নজর রাখছে বলে খবর।

জ্যাম প্যাকড সূচি

জ্যাম প্যাকড সূচি

চলতি বছর বিশ্বকাপ না হলে বিশ্ব ক্রিকেট সূচিতে যে বদল আসতে চলেছে তা হল, ২০২১ ও ২০২২ সালে ভারত ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৩ সালে ফের ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ। সবমিলিয়ে জ্যাম প্যাকড এই ক্রিকেট সূচিকে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সমর্থন করতে চলেছেন বলে খবর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, May 27, 2020, 12:21 [IST]
Other articles published on May 27, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+