করোনা আবহেও আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মুখিয়ে ভারতের সহ-অধিনায়ক

করোনা ভাইরাসের আবহেও আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মুখিয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। চলতি বছরই এই দুই টুর্নামেন্ট হবে বলেও আশাবাদী হিটম্যান। বিসিসিআই আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর হলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে ধোঁয়াশায় খোদ আইসিসি।

মহামারী করোনা ভাইরাস

মহামারী করোনা ভাইরাস

বিশ্বের ২১৩টি দেশে প্রভাব বিস্তার করেছে করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছেন ৮০ লক্ষেরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩৫ হাজারেরও বেশি মানুষ। কেবল ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লক্ষ ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে ৯ হাজার মানুষের। করোনা আক্রান্ত দেশগুলির তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা সাত হাজার তিনশো ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন ১০২ জন।

লকডাউন

লকডাউন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতে জারি থাকা লকডাউনের মেয়াদ বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। মাঝে নিয়ম কিছুটা শিথিল করা হলেও ফের কড়া হতে পারে ব্যবস্থা। যদিও অস্ট্রেলিয়ায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সে দেশের নির্দিষ্ট কিছু ক্রিকেট স্টেডিয়াম খোলার অনুমতি দিয়েছে সরকার।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএল। করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে টুর্নামেন্ট। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে চলতি বছর আদৌ আইপিএল হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও টুর্নামেন্ট শুরু করতে বদ্ধপরিকর বিসিসিআই। প্রয়োজনে দর্শকশূণ্য স্টেডিয়ামেই আইপিএলের আসর বসাতে চায় সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

আগামী ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রায় এক মাস ধরে চলার কথা টুর্নামেন্ট। করোনা ভাইরাসের জেরে বিশ্বকাপ পিছিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ১০ জুন এ বিষয়ে বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নেতে পারেনি আইসিসি। জানিয়েছে, জুলাইতে নেওয়া হবে সিদ্ধান্ত।

কী বললেন রোহিত শর্মা

কী বললেন রোহিত শর্মা

আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ এবছরই হবে বলে বিশ্বাস করেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। করোনা ভাইরাসের আবহে দুটি টুর্নামেন্টই খেলতে মুখিয়ে রয়েছেন হিটম্যান। সে কথা জানিয়েওছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট খেলার জন্যও মুখিয়ে রয়েছেন রোহিত।

নির্বাচকদের সঙ্গে লড়াই করে কীভাবে শ্রীনাথকে ২০০৩ বিশ্বকাপ দলে নিয়েছিলেন সৌরভ

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, June 15, 2020, 14:26 [IST]
Other articles published on Jun 15, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+