সরকারি ভাবে আইপিএল আয়োজন করতে চেয়ে আবেদন মধ্যপ্রাচ্যের এই দেশের

অবশেষে সরকারিভাবে আইপিএল আয়োজন করার ইচ্ছাপ্রকাশ করল সৌদি আরব। সূত্রের খবর, সম্প্রতি বিসিসিআই-কে এ ব্যাপারে চিঠি দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড। যদিও ওই চিঠির প্রেক্ষিতে কোনও জবাব সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের তরফ থেকে দেওয়া হয়নি বলেই জানানো হয়েছে।

করোনা ভাইরাস ও লকডাউন

করোনা ভাইরাস ও লকডাউন

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৭০ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন চার লক্ষেরও বেশি মানুষ। কেবল ভারতে কোভিড-১৯ রোগীর সংখ্যা প্রায় আড়াই লক্ষে পৌঁছে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় সাত হাজার। অন্যদিকে সৌদি আরবে করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় ৬৮০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই দেশেই লকডাউন জারি রয়েছে। ভারতে নিয়ম কিছুটা শিথিলও করা হয়েছে।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

ঠিক ছিল, চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। করোনা ভাইরাসের জেরে তা পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু করার কথা জানিয়েছিল বিসিসিআই। কিন্তু দেশজুড়ে লকডাউন জারি থাকায় এবং তার মেয়াদ বৃদ্ধি হওয়ায় আইপিএল এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য এবং জীবনের সুরক্ষাই সবচেয়ে প্রাধান্যের বিষয়।

বিসিসিআই-র বক্তব্য

বিসিসিআই-র বক্তব্য

পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে চলতি বছর আদৌ ভারতে আইপিএল আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সরকার সহায় হলে ফাঁকা স্টেডিয়ামে আইপিএল অনুষ্ঠিত করতে পারে বিসিসিআই। তাও সম্ভব না হলে অন্য দেশে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়ারও আভাস দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বোর্ড।

সৌদি আরবের প্রস্তাব

সৌদি আরবের প্রস্তাব

করোনা ভাইরাসের জেরে ভারতের থেকে অপেক্ষাকৃত কম প্রভাবিত সৌদি আরবের তরফে আইপিএল আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। এমিরেটস ক্রিকেট বোর্ডের জেনারেল সেক্রেটারি মুবাশশির উসমানি জানিয়েছেন, আইপিএল এবং ইংল্যান্ডের হ্যান্ড্রেড টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে তাদের কোনও সমস্যা নেই।

অভিজ্ঞ সৌদি

অভিজ্ঞ সৌদি

২০১৪ সালে আইপিএলের বেশ কয়েকটি ম্যাচ হয়েছিল সৌদি আরবে। সেই অভিজ্ঞতার নিরিখে এবারও তারা সফলভাবে টুর্নামেন্ট আয়োজন করতে পারবেন বলে দাবি এমিরেটস ক্রিকেট বোর্ডের জেনারেল সেক্রেটারি মুবাশশির উসমানির।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 7, 2020, 10:02 [IST]
Other articles published on Jun 7, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+