
মেসি না রোনাল্ডো? বিরাটের ভোট
পর্তুগাল ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও আর্জেন্তাইন ফুটবলার লিওনেল মেসির মধ্যে কে সেরা এই দ্বন্দ্বে ফুটবল দুনিয়ার ফ্যানেরা বিভক্ত। বিরাটের ভোট অবশ্য সবসময়ই রোনাল্ডোর দিকে গিয়ে পড়েছে। মেসির থেকে রোনাল্ডোকে এক কদম এগিয়ে রেখেছেন বিরাট। সুনীলের সঙ্গে রবি সন্ধ্যার আড্ডাতে এবার রোনাল্ডোকে এগিয়ে রাখলেন।

রোনাল্ডোর কোন গুণ থেকে বিরাট অনুপ্রেরণা পান?
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রশংসায় বিরাট বলেন, 'সি আর সেভেনের আগ্রাসী, নাছোড়, হার না মানা মানসিকতা আমায় প্রতি মুহূর্তে অনুপ্রেরণা দেয়। '

রোনাল্ডোর মানসিক জোর
খেলার দুনিয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মানসিক জোর সবচেয়ে বেশি বলে বিরাট মনে করেন। সুনীল ছেত্রীকে বিরাট বলেন, 'খেলার দুনিয়ায় বিভিন্ন ক্ষেত্রে বহু কিংবদন্তি রয়েছেন। কিন্তু বড় ম্যাচে নিজেকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে রোনাল্ডো উদাহরণ'
রোনাল্ডোর হ্যাটট্রিক নিয়ে বিরাট যা বললেন
২০১৮-১৯ ফুটবল মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচে রোনাল্ডোর হ্যাটট্রিক তাঁকে অনুপ্রেরণা দেয় বলে বিরাট জানিয়েছেন। প্রথম লেগে জুভেন্তাস জোড়া গোলে পিছিয়ে ছিল। ফিরতে লেগে এরপর রোনাল্ডোর হ্যাটট্রিকে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের লিডের জুভে, অ্যাটলেটিকোকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়। রোনাল্ডোর প্রশংসায় বিরাট বলেন, 'দলকে তাতিয়ে দিয়ে এই ম্যাচের আগে রোনাল্ডো বলেছিলেন, আজ আমাদের স্পেশাল নাইট। এসো সবাই মিলে প্রতিপক্ষকে শেষ করে দিই। এই মানসিকতার জন্য রোনাল্ডো সবার চেয়ে আলাদা ফুটবলার।'


Click it and Unblock the Notifications

ইয়র্কার বলে চার! অ্যান্ড্রু ফ্লিন্টফ তেড়ে আসতেই ছয় ছক্কা, কেপি-কে বললেন যুবরাজ


















