
নিজের বায়োপিকে অভিনয় করবেন বিরাট
হ্যাঁ, আড্ডায় একটি বিশেষ শর্তে নিজের বায়োপিকে অভিনয় করতে চেয়েছেন বিরাট কোহলি।

ভারতীয় ক্রিকেটারদের মধ্য কার কার বায়োপিক হয়েছে
দেশের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিন, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও কপিল দেবের ১৯৮৩-র বিশ্বকাপ জয় নিয়ে স্পোর্টস ড্রামা তৈরি হয়েছে।

একমাত্র ক্রিকেটার যিনি নিজের বায়োপিকে অভিনয় করেছেন
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কিংবদন্তি সচিন তেন্ডুলকরই একমাত্র ক্রিকেটার যিনি নিজের বায়োপিক 'সচিন এ বিলিয়ান ড্রিমস'-সিনেমায় অভিনয় করেছেন।

বিরাট কী নিজের বায়োপিকে অভিনয় করবেন
নিজের বায়োপিকে অভিনয়ে বিরাটের কোনও আপত্তি নেই, তবে নায়িকা বাছাইয়ের ক্ষেত্রে তিনি একজনকেই চান।
এই শর্তেই নিজের বায়োপিকে নিজে অভিনয় করবেন বিরাট
বিরাট জানিয়েছেন, বায়োপিকে নায়িকা হিসেবে অনুষ্কা থাকলে তিনি অভিনয় করতে রাজি। রিয়েল লাইফের স্ত্রী অনুষ্কা ক্যামেরার সামনে তাঁকে সঙ্গ দিলে বিরাট নিজের বায়োপিকে নিজেই অভিনয় করতে চান বলে মন্তব্য করেন।
অনুষ্কার প্রশংসায় যা বললেন বিরাট
ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে ইনস্টাগ্রাম আড্ডায় বিরাট আরও বলেন,সাফল্যে কৃতিত্ব স্ত্রীকেই দিতে চাই। অনুষ্কা সঙ্গী হওয়ার পর বিরাট অনেক পাল্টেছেন বলেও মন্তব্য করেন। অনুষ্কা জীবনে আসার আগে তিনি অত্যন্ত আত্মকেন্দ্রিক ছিলেন, নিজের কমফর্ট জোন থেকে বার হতে চাইতেন না, স্বীকার করেছেন বিরাট। কিন্তু অনুষ্কার সঙ্গে কথাবার্তায় তিনি নিজেকে পাল্টান। নিজের চেয়েও পার্টনারের কথা ভাবা, তার খেয়াল রাখা কতটা জরুরি যেটা অনুষ্কার থেকেই শিখেছেন বলে স্ত্রীকে বিরাট কৃতিত্ব দিলেন কোহলি।


Click it and Unblock the Notifications

বিপদ ঘটলে আর হয়ত ক্রিকেটার হওয়া হত না বিরাটের! সুনীলের সঙ্গে আড্ডায় প্রাণে বাঁচার কাহিনি শোনালেন


















