
সচিনের ২২ বছর আগের ইনিংস
তাঁর চোখে সচিনের সেরা ইনিংস বাছার ক্ষেত্রে ২২ বছর আগে ফিরে গেলেন বিরাট। ২২ বছর আগের সচিনের মরু ঝড়ের ইনিংসই তাঁর চোখে মাস্টার ব্লাস্টারের সেরা ইনিংস মনে করেন ভিকে।

সচিন নিজেও স্মৃতিচারণা করেন
চলতি বছরে, সারজায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সচিনের স্মরণীয় সেই ইনিংসে ২২ বছর পূর্তি গেল। ১৯৮৮ সালে ২২ এপ্রিল শারজায় সচিন ধ্বংসাত্মক ইনিংসটি খেলেছিলেন। এবছর করোনা লকডাউনে ঘরে বসে বসে ১৯৯৮ সালে শারজার মরু ঝড়ের স্মৃতিচারণা করেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

বিরাটকে সুনীলের প্রশ্ন
আড্ডায় সুনীল বিরাটকে প্রশ্ন করেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে কোনও একটি ইনিংস যা তিনি খেলতে পারলে খুশি হতেন?

বিরাটের উত্তর
উত্তরে বিরাট এক মুহূর্তের জন্য চিন্তা না করে সরাসরি সচিনের শারজার মরু ঝড় ইনিংসের উল্লেখ করেন। সচিনের ঐ ইনিংস তিনি নিজে খেলতে পারলে খুশি হতেন বলে জানিয়েছেন। শারজায় সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদের পিটিয়ে সচিন ১৪৩ বলে ১৩১ রান করেছিলেন।


Click it and Unblock the Notifications
বাবা ঘুষ দিতে চাননি বলে কেঁদেছিলেন বিরাট, সেখান থেকেই সেরা হওয়ার লড়াইও শুরু


















