
অনুষ্কাকে প্রেম প্রস্তাব দেননি বিরাট
ভারত অধিনায়ক বিরাট আড্ডায় মাঝে অনুষ্কা প্রসঙ্গে জানিয়েছেন স্ত্রীকে কখনও প্রেম প্রস্তাবই দেননি তিনি। ব্যক্তিগত জীবনের এই অজানা কথা সুনীলের আড্ডায় ফ্যানেদের সঙ্গে শেয়ার করেন বিরাট।

কেন অনুষ্কাকে প্রেম নিবেদন করেননি বিরাট
বিরাট মনের কথা অনুষ্কাকে কীভাবে জানিয়েছিলেন জানতে চেয়েছিলেন ছেত্রী। উত্তরে টিম ভারত অধিনায়ক অবাক করা উত্তর দিয়েছেন। বিরাট বলেন অনুষ্কাকে প্রেম প্রস্তাব দেওয়া হয়ে ওঠেনি। এমনকী দুজনের কেউই একে অন্যকে প্রস্তাব দেননি। দুজনে একে অপরকে বিয়ে করবেন সেটা বুঝেছিলেন। তাঁদের সম্পর্ক বিয়েতে পরিণতি পাবে এটা দুজনের বুঝেছিলেন। দুজনের বোঝাপড়া দারুণ এটা অনুভব করে প্রেম এগোয় এবং বিয়েতে পরিণতি পায়।

অনুষ্কাকে নিয়ে কোহলি যা বললেন
কোহলির আরও বলেছেন, ' অনুষ্কার সঙ্গে আমার প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইনস ডে। আমাদের সম্পর্কে আমরা এটা শুরু থেকেই মেনে চলতাম। সেকারণেই কখনও আলাদা করে প্রেম নিবেদন করতে হয়নি। আমরা যে বিয়ে করব এ ব্যাপারে কোনও সন্দেহই ছিল না। দুজনের যখন অনুভব করলাম সব ঠিকঠাক , তখন বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলি। প্রেম নিবেদনটা আর হয়ে ওঠেনি।'

বিয়ের দুবছর পার
বিয়ের পর দুবছর পার করে ফেলেছেন বিরুষ্কা। ২০১৭ সালের ডিসেম্বরে ইটালিতে বিরাট-অনুষ্কার চার হাত এক হয়েছিল। এরপর একে-অপরকে ভালোবাসার বন্ধনে দারুণভাবে বেঁধে রেখেছেন বিরাট-অনুষ্কা।


Click it and Unblock the Notifications
আইপিএল ফাইনালে ওঠা ও জয়ের পরিসংখ্যানে কে কোথায় দাঁড়িয়ে, শীর্ষে কে জানলে অবাক হবেন


















