
স্বদেশী মঞ্চের দাবি
আইপিএলের চলতি মরশুমের টাইটেলল স্পনসরশিপ ছেড়ে দিয়েছে চিনা সংস্থা ভিভো। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসের শাখা সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ। তবে এটুকুতে সন্তুষ্ট হয়নি তারা। চিনা সেনার হাতে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার ঘটনার প্রেক্ষিতে আইপিএলের সঙ্গে ভিভোর চিরতরে সম্পর্ক ছেদ চেয়েছে স্বদেশী জাগরণ মঞ্চ। সেটাই শি জিংপিং-এর দেশের মুখে থাপ্পড় হবে বলে তাদের দাবি।

সরে দাঁড়াল ভিভো
চিনের সঙ্গে সীমান্ত সমস্যা চওড়া হওয়া সত্ত্বেও চলতি আইপিএলে ভিভোকেই টাইটল স্পনসরার রাখার সিদ্ধান্ত কার্যত নিয়েই ফেলেছিল বিসিসিআই। যদিও এতে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। ঘরে-বাইরে চাপও বাড়তে থাকে। শেষমেশ বিসিসিআই কিছু না জানালেও ভিভো চলতি মরশুমের আইপিএল থেকে নিজেদের সরিয়েই নেয়।

সমস্যায় বিসিসিআই
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। তার আগে ভিভোর সরে যাওয়ার আকস্মিকতায় কিছুটা হলেও বেসামাল হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন টাইটেল স্পনসরারের খোঁজে টেন্ডার ডাকতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। আগামী তিন দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে বিসিসিআই সূত্রে খবর।

ভিভোর সঙ্গে চুক্তি
আইপিএলের টাইটেল স্পনসরার হিসেবে ভিভোর সঙ্গে ২০২৩ পর্যন্ত চুক্তি রয়েছে বিসিসিআইয়ের। পাঁচ বছরের চুক্তিতে বিসিসিআই-কে প্রতি বছর ৪৪০ কোটি টাকা দেওয়ার কথা চিনা সংস্থার।


Click it and Unblock the Notifications
আইপিএল ২০২০ : বিসিসিআইয়ের কোয়ারেন্টাইন বিধি অনেকটা এমনই হতে পারে

















