আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক কবে, কোন কোন বিষয়ে আলোচনা?

WORLD CUP IND VS PAK | இந்தியா-பாக் போட்டியில் அடுத்தடுத்து சர்ச்சை என்ன நடந்தது!

করোনা ভাইরাসের আবহে ভারতের পরিবর্তে তুলনামূলক সুরক্ষিত সংযুক্ত আরব আমিরশাহীতে যে আইপিএল হতে চলেছে, তা কার্যত নিশ্চিত। এ ব্যাপারে কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সবুজ সংকেত পাওয়ার অপেক্ষা। তারই মধ্যে টুর্নামেন্টের ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে বসতে চলেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। কবে হবে সেই বৈঠক, কোন কোন বিষয়ে হবে আলোচনা, তা এক নজরে দেখে নেওয়া যাক।

কবে বৈঠক

কবে বৈঠক

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা আইপিএলের ব্যবস্থাপনা হবে কোন পথে, তা নিয়ে বৈঠক বসতে চলেছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। আগামী রবিবার অর্থাৎ ২ অগাস্ট এই বৈঠক হবে বলে জানানো হয়েছে। টেলি কিংবা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে অংশ নেবেন বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা। থাকবে আইপিএল দলের মালিক পক্ষও।

বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা

বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা

১) ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলা টেস্ট সিরিজের মতো আইপিএলেও প্রতি দলের জন্য বায়ো-সিকিওর বাবেলের ব্যবস্থা করা হতে পারে। খেলার সময় ছাড়া দলের ক্রিকেটাররা বাবেল থেকে বেরোতে পারবেন না।

২) সেন্ট্রাল রেভেনিউ পুলে অদল-বদল ঘটানো নিয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে কথা হতে পারে। টুর্নামেন্টের ৬০ ম্যাচ ৫১ দিনে খেলা হতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

৩) করোনা ভাইরাসের কথা মাথায় রেখে সংযুক্ত আরব আমিরশাহীতেও আইপিএলের ম্যাচগুলি হতে পারে দর্শকশূন্য স্টেডিয়ামে। সেক্ষেত্রে টিকিট থেকে প্রাপ্ত অর্থের ঘাটতি কীভাবে সামাল দেওয়া যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর।

৪) ক্রিকেটারদের আমিরশাহী সফর, থাকার ব্যবস্থা এবং স্বাস্থ্য সংক্রান্ত সহায়তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষা

কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষা

করোনা ভাইরাসের আবহে আইপিএল ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কাছে অনুমতি চেয়েছে বিসিসিআই। টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের বৈঠকের আগেই সরকার এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাবে বলে মনে করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কবে শুরু আইপিএল

কবে শুরু আইপিএল

গভর্নিং কাউন্সিলের বৈঠকের আগেই আইপিএলের আংশিক সূচি কার্যত ঘোষণা করে দিয়েছেন চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। জানিয়েছেন, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। ৮ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল হবে বলে জানিয়েছেন প্যাটেল। বলেছেন, প্রতি বছরের মতো এবারও প্লে-অফ ধরে ৬০টি ম্যাচ খেলা হবে আইপিএলে। চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের ঘোষণা অনুযায়ী মোট ৫১ দিনের টুর্নামেন্ট হতে চলেছে। তাতে ডবল হেডার ম্যাচের সংখ্যা বাড়ানো হবে না বলেই জানানো হয়েছে।

করোনাকালে কল্পতরু মহারাজ! কোভিড আক্রান্ত সৌরভের পরিবারের পাশে বিসিসিআই সভাপতি সৌরভ

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, July 28, 2020, 13:30 [IST]
Other articles published on Jul 28, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+