আইপিএলে কমলা টুপি জেতা ভারতীয় ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন এক লেজেন্ড

মারণ করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসার নামই নিচ্ছে না। বরং বিশ্বব্যাপী এর প্রভাব বেড়েই চলেছে। বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। মারণ ভাইরাসের সঙ্গে মোকাবিলায় ভারতেও যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের সবকটি বড় শহরে লক ডাউন ঘোষণা করেছে সরকার। এই পরিস্থিতিতে আইপিএল আয়োজন করা যে সত্যিই অসম্ভব, তা স্পষ্ট। ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে টুর্নামেন্ট। তাই ঘরে বসে আইপিএল সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেওয়া যাক। যার সঙ্গে জুড়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই রথি।

মাত্র ৩

মাত্র ৩

২০০৮ সাল থেকে শুরু হয়েছে আইপিএল। ইতিমধ্যে টুর্নামেন্টের ১২টি সংস্করণ শেষ হয়ে গিয়েছে। কিন্ত তার মধ্যে মাত্র তিন বার টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন কোনও ভারতীয়। বাকি ৯ বার এই পুরস্কার জিতেছেন বিদেশি ক্রিকেটাররা। যা ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে যে খুব একটা আনন্দদায়ক নয়, তা বলাই চলে। তালিকায় রয়েছেন কোন তিন ভারতীয় ব্যাটসম্যান, তা দেখে নেওয়া যাক।

সচিন তেন্ডুলকর

সচিন তেন্ডুলকর

২০১০ সালের আইপিএলে দুর্দান্ত ছন্দে ছিলেন লেজেন্ড সচিন তেন্ডুলকর। সেবার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৫টি ম্যাচ খেলে ৬১৮ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। টুর্নামেন্টে পাঁচটি অর্ধশতরানও হাঁকিয়েছিলেন সচিন। তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৮৯। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক হওয়ায় লিটল মাস্টারকেই সেবার কমলা টুপি দেওয়া হয়েছিল।

রবিন উথাপ্পা

রবিন উথাপ্পা

২০১৪ সালে দ্বিতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডর্স। সেই দলের জা্র্সিতে ১৬ ম্যাচ খেলে ৬৬০ রান করা রবিন উথাপ্পা কমলা টুপি পেয়েছিলেন। টুর্নামেন্টে সর্বাধিক ৮৩ রান করেছিলেন তিনি।

বিরাট কোহলি

বিরাট কোহলি

২০১৬ সালের আইপিএলের ফাইনাল সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে সেই টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন রানার্স দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর ব্যাট তেকে এসেছিল ৯৭৩ রান। আইপিএলের ইতিহাসে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। সেবার টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যানের পুরস্কার দেওয়া হয়েছিল বিরাট কোহলিকেই।

স্মৃতির সরণী ধরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন সচিন তেন্ডুলকর, তারপর?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, May 14, 2020, 20:57 [IST]
Other articles published on May 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+