
যুবরাজের আন্তর্জাতিক কেরিয়ার
২০০০ সালে ভারতীয় দলের জার্সি গায়ে চাপান অল রাউন্ডার যুবরাজ সিং। দেশের টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ৪০২টি ম্যাচ খেলে ১১৭৭৮ রান করেছেন যুবি। ভারতের ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

আইপিএলে যুবরাজ
আইপিএলের প্রথম কয়েকটি মরশুমে কিংস ইলেভেন পাঞ্জাবকে নেতৃত্ব দেন লেজেন্ড যুবরাজ সিং। ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ জয় করে দল বদলে গা ভাসান যুবি। ২০১৪ সালে তাঁকে ১৪ কোটি টাকা দিয়ে কেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যদিও এরপর থেকে যুবরাজের আইপিএল গ্রাফ নিচে নামতে শুরু করে। তবে তারই মধ্যে ২০১৬ সালে টুর্নামেন্ট জয়ী সানরাইজার্স হায়দরাবাদের সদস্য ছিলেন তিনি। ২০১৯ সালে আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সেরও অন্যতম সদস্য ছিলেন যুবরাজ। যদিও এই সংস্করণে সেভাবে খেলার সুযোগ পাননি যুবি।

যুবরাজের আক্ষেপ
শুধু তিনি নন, আইপিএল দেশের সিনিয়র ক্রিকেটারদের প্রতি সহানুভূতিশীল নন বলেই দাবি করেছেন যুবরাজ সিং। বিশ্বের সবচেয়ে ধনী ও জনপ্রিয় ক্রিকেট লিগের কাছ থেকে তাঁর আরও সম্মান প্রাপ্য ছিল বলেও মনে করেন যুবি। উল্লেখ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া যুবরাজ এ বছরের আইপিএল নিলামে অংশ নেননি।

তরুণ ক্রিকেটাররা লক্ষ্য থেকে বিচ্যুত
যুবরাজ সিং-র কথায়, আইপিএলের জন্যই দেশের তরুণ ক্রিকেটাররা লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছেন। যুবির বক্তব্য, দেশের কোনও উঠতি তারকা এখন আর দেশের হয়ে টেস্ট বা ওয়ান ডে খেলতে চান না। কেবল আইপিএল খেলাটাই তাঁদের কাছে মোক্ষ বলে দাবি করেছেন ভারতীয় লেজেন্ড।


Click it and Unblock the Notifications


















