মীরাবাই চানুর পরে সঞ্জিতা চানু। ফের ওয়েটলিফ্টিংয়ে সোনা জয় ভারতের। ভারতকে এদিন মহিলাদের ৫৩ কেজি বিভাগে দ্বিতীয় সোনা এনে দিলেন চানু।
এর আগে বৃহস্পতিবার ভারতকে প্রথম পদক এনে দেন পি গুরুরাজ। পুরুষদের ৫৬ কেজি বিভাগে তিনি রুপো জেতেন। তবে সেটাকে ছাপিয়ে মীরাবাই চানু ভারতকে প্রথম সোনা এনে দেন এবছর। মহিলাদের ওয়েটলিফ্টিংয়ে ভারতকে সোনা এনে দেন তিনি। এরপর এদিন আর এক চানু দ্বিতীয় সোনা এনে দিলেন।
এদিনের সোনা জয়ের ফলে ভারতের দুটি সোনা ও একটি রুপোর পদক হয়ে গেল। যেভাবে ভারতের খেলোয়াড়রা শুরু করেছেন তাতে কমনওয়েলথে আরও অনেক পদকের আশা করা যেতেই পারে।