দুদিন পরেই অস্ট্রেলিয়ায় কঠিন পরীক্ষায় নামছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে এই সময়ে ক্রিকেট থেকে অনেকটাই দূরে আছেন মহেন্দ্র সিং ধোনি। টেস্ট ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছেন দীর্ঘদিন। অস্ট্রেলিয়ায় টি২০ সিরিজেও ছিলেন না তিনি। এই অবসর সময়টা অবশ্য চুটিয়ে উপভোগ করছেন ভারতের প্রাক্তন এই অধিনায়ক।
বিজ্ঢাপনি শুটিংয়ে দেখা যাচ্ছে তাঁকে। পাপারাজ্জিদের ছবির জন্য পোজও দিচ্ছেন। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় নাচ শিখছেন তিনি! আর তাঁকে নাচের পরামর্শ দিচ্ছে তাঁর মেয়ে জিভা। বাবা-মেয়ের এই নৃত্য অনুশীলনের একটি মন ভাল করা ভিডিও সমর্থকদের জন্য সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
View this post on InstagramEven better when we are dancing @zivasinghdhoni006
A post shared by M S Dhoni (@mahi7781) on
স্বভাবতই, ধোনির এই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। এর আগে ধোনির শেয়ার করা আরেকটি ভিডিওতে তাঁকে ও জিভাকে ভোজপুরি ও তামিলে কথা বলতে দেখা গিয়েছিল। ভিডিওটি দেখে বিচার করুন দওনি কতটা শিকথে পারেন তাঁর মেয়ের কাছ থেকে।
গত শনিবার ধোনি ও তাঁর ভারতীয় দলের সতীর্থ হার্দিক পাণ্ডিয়াকে দেখা গিয়েছিল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিবাহের রিসেপশন পার্টিতে। সেখানে ধোনির স্ত্রী সাক্ষী উপস্থিত থাকলেও লাইমলাইট কেড়ে নিয়েছিল ধোনি ও হার্দিকের 'ব্রোম্যান্স'।